"প্রতি পূর্ণিমার মধ্য রাতে একবার আকাশের দিকে তাকাই
গৃহত্যাগী হবার মত জোছনা কি উঠেছে.......?
আমি গৃহত্যাগী জোছনার জন্য বসে আছি।
যে জোছনা দেখামাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে -
ঘরের ভেতর ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর ।
প্রান্তরে হাঁটব, হাঁটব আর হাঁটব -
পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে।
চারিদিক থেকে বিবিধ কণ্ঠ ডাকবে - আয় আয় আয়".....................
উপরোক্ত কবিতাটি আমার লেখা নয়। আমি কোন কবি বা লেখক নই। লেখালিখি করার জন্য যে পরিমাণ দক্ষতার প্রযোজন তার বিন্দু পরিমান মেধা আমার নেই। তবু আমি লিখতে ভালবাসি এবং লেখালিখির চেষ্টা করি। আমার এ ব্লগটিতে আমি যখন লিখতে শুরু করি তখন এর কোন উদ্দেশ্য ছিল না, এখনোও নেই। হয়ত আমি এ লেখালিখি করি আমার নিজের জন্য। আমার লেখার কোন বিষয়বস্তু নেই। যখন যা মন চায় তা নিয়েই আমি লেখালিখি শুরু করে দিই। আগে লিখতাম ডাইরি আর এখন ব্লগ, পার্থক্য এতুটুকু। আমার লেখাকে অনেকটা জগাখিচুরির সাথে তুলনা করা যেতে পারে। আমার নির্দিষ্ট কোন পাঠকও নেই। অবশ্য আমার কিছু বন্ধু আছে যারা মাঝে মাঝে আমার লেখা পড়ে থাকে। কিন্তু ওরা আসলে খুব উদার টাইপের মানুষ। বরাবরই ওরা আমার লেখা পড়ে মুখস্ত একটি কথা বলে থাকে, আর তা হল খুব ভালো হয়েছে বন্ধু। কিন্তু সত্যি কথা হল, আমার লেখা আমি নিজেই কখনোও বুঝি না। আমার এই ব্লগের নাম দিয়েছি "ছেড়াপালক"। আমার ছন্নছাড়া জীবনের সাথে মিল রেখে এই নামকরণ। আমার অতি নিম্ন মানের লেখা গল্প, কবিতা বা ছড়ার সাথে আমার বন্ধুরা পরিচিত হলেও আমার অপরিচিত বন্ধুরা কেউ পরিচিত নন। তাই আমার অপরিচিত বন্ধুদের বলছি, ভুল করেও আমার লেখা কিছু পড়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। আর যদি সময় নষ্ট করেই ফেলেন তবে দয়া করে আপনারা আমার উদার টাইপ বন্ধুদের মত আমাকে ক্ষমা করে দিবেন। আসলে ক্ষমা পেতে পেতে আমার অভ্যাস খারাপ হয়ে গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন