আমি আসিফ। কিন্তু
আমি যদি আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ এর সৃষ্টি “হিম” হয়ে
সত্যিকার ভাবে জন্ম নিতাম। তাহলে খুবই ভাল হত। যদিও হিমুর সব কাজকর্ম বেশ অদ্ভুদ
এবং অস্বাভাবিক। তাতে অবশ্য আমি সমস্যার কিছু দেখি না। আমার তো মনে হয় এসব অদ্ভুদ
কাজ কর্মের জন্যই হিমু সকলের নিকট অত্যন্ত পছন্দের।
আমিও চাই সব শ্রেণীর মানুষ
আমাকে ভালবাসুক। আমি হিমুরূপী আসিফ হয়ে কি সেই সব কাজ করতে পারি না, যা হিমু খুব
সুন্দরভাবে সম্পাদিত করে মানুষকে আনন্দ দেয়। আমি অবশ্যই পারি – কোন এক পূর্ণীমার
রাতে হলুদ পাঞ্জাবী পড়ে খালি পায়ে ফুটপাতের উপর এক বৃদ্ধ বা বৃদ্ধার পাশে বসে তার
সাথে শুকনো মরিচ দিয়ে পান্তা ভাত খেতে। যদি পারি তাহলে কেন আমি এই কাজগুলো করছি
না? কেন আমি অন্য সবার মত ঘরে বসে মশারির ভেতর ডেজ্ঞু মশা খুঁজছি? এর উত্তর হয়ত
আমারও জানা নেই।
তবে আমি হয়ত খুব
তাড়াতাড়ি কোন এক ভরা পূর্ণিমায় রাস্তায় নেমে চিৎকার করে বলতে পারবো – হে মানবজাতি,
তোমরা একদিনের জন্য হলেও সবাই সবাইকে ভালবাস। দেখবে, সেদিন পৃথিবীর কোথাও কোন
দূর্ঘটনা ঘটবে না। আর তা যদি না পারো তাহলে সবাই বনে চলে যাও এবং হিংস্র পশুর সাথে
বসবাস কর। তাহলেই দেখতে পাবে তোমরা হচ্ছো মানূষরূপী পশু। দেখতে পাবে তাদের সাথে
তোমাদের কোন পার্থক্য নেই। তোমরা সৃষ্টির সেরা জীব নয়।
আমার ডাইরী
০৩/০১/০৩